আপনার জেলার খবর:

আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

আশুলিয়ার জিরাবো এলাকায় সকালে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপর সড়ক থেকে সরে যান শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে জিরাবো বিশমাইল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে শ্রমিকরা জিরাবো বিশমাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন রেডিয়েন্স গার্মেন্টস জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের টিয়ারসেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।