গণিতের সবচেয়ে কঠিন সমস্যা সমাধানের দাবি অ্যানথ্রপিকের
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় গণিতের প্রায় ১৭০ বছরের পুরোনো ও সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত সমস্যাগুলোর একটি ‘রিমান হাইপোথিসিস’-এর প্রমাণ বের করার দাবি করেছেন অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ। লেভেন্ট আলপোগে নামের ওই গণিতবিদ জানিয়েছেন, প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ক্লড ব্যবহার করে প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় তিনি সমস্যাটির একটি বিস্তারিত গাণিতিক প্রমাণ তৈরি করেছেন। দাবিটি সত্য প্রমাণিত হলে গণিতের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।
