ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

আন্তর্জাতিক ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনে বিক্রয়োত্তর সেবা নিয়ে ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছেন গ্রাহক মো. রকিবুল হায়দার চৌধুরী। তাঁর অভিযোগ, ওয়ারেন্টির আওতায় থাকা হাইসেন্সের একটি নো ফ্রস্ট ডাবল ডোর রেফ্রিজারেটর ঠান্ডা করা বন্ধ করে দেওয়ার পর গত দেড় মাসের বেশি সময়েও সেটি মেরামত করে দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকার কথা জানিয়ে বারবার নতুন সময় দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও অভিযোগ করেছেন তিনি। মো. রকিবুল হায়দার চৌধুরী জানান, ২০২৫ সালের ৩০ মার্চ তিনি হাইসেন্সের একটি নো ফ্রস্ট ডাবল ডোর রেফ্রিজারেটর কেনেন। আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য হওয়ায় ভালো মানের পাশাপাশি নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাওয়ার প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু ফ্রিজটি হঠাৎ ঠান্ডা করা বন্ধ করে দিলে সেই প্রত্যাশার বিপরীত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি