মালদ্বীপকে হারাল বাংলাদেশ
ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ বিভাগে মালদ্বীপকে ৩২-২৩ গোলে পরাজিত করেছে। খেলাটি পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশ ১৫ এবং মালদ্বীপ ১৪ গোলের স্কোর নিয়ে খেলছিল। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশ ম্যাচে নিয়ন্ত্রণ অর্জন করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র জেবে দাই বম, যিনি বাংলাদেশ দলের হয়ে ৮টি গোল করেছেন।
পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত জে বে দাই বম বলেন, ‘মালদ্বীপ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। আমরা জান-প্রাণ দিয়ে লড়াই করেছি এবং দুই মাস ধরে প্র্যাকটিস করেছি। ইনশাল্লাহ পরের ম্যাচেও আমরা আরও ভালো করবো।’
১২ জুন শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে। এর আগে ১১ জুন নেপাল ৪০-২১ গোলে আফগানিস্তানকে পরাজিত করেছে।
