‘ডাকিনী বিদ্যা’য় পায়েল সরকার
‘ডাকিনী বিদ্যা’য় পায়েল সরকার

পর্দায় এবার আসছে ‘ডাকিনী বিদ্যা’। প্রচলিত ধারণা অনুযায়ী এই শব্দবন্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মারণ, উচাটন ও বশীকরণের মতো বিষয়, যার সাহায্যে নাকি সহজেই মানুষের ক্ষতি করা যায়। নামের মধ্যেই এক ধরনের ভয় কাজ করে। কিন্তু ডাকিনী বিদ্যা মানেই শুধুই খারাপ কিছু নয়, সৌনব নাগ পরিচালিত নতুন ছবিতে উঠে আসবে ঠিক এই বার্তাটিই। ‘ডাকিনী বিদ্যা’ নামের টালিউডের এই সিনেমায় অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়। ছবিতে দেখানো হবে যে ডাকিনী বিদ্যা আসলে কোনো ক্ষতিকর সাধনা নয়। তন্ত্রের ব্যবহার কীভাবে হয়, এর প্রভাবে মানুষের কি শুধুই ক্ষতি হয় নাকি ভালো কিছুও হয়, সে কথাই বলবে এই ছবি। এ ছাড়া ছবির চরিত্রেরা কীভাবে এই বিদ্যার সঙ্গে জড়িয়ে পড়েছে, তার উত্তরও মিলবে সিনেমায়।