বৃষ্টিতে সবজির দাম বেড়েছে, শিম ২৪০ টাকা কেজি
বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে দেখছি, বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকা, কিছু কিছু সবজি ৬০ টাকাতেও বিক্রি হচ্ছে। তবে ৮০ থেকে ১০০ টাকার ঘরের সবজি সংখ্যাই বেশি। গত সপ্তাহ সবজির দাম বাড়তি ছিল, তার আগে সবজির দাম কম ছিল।"