যুক্তরাষ্ট্রের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে, জানাল ইরান
অ্যারিজোনার বুলহেড সিটিতে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকেই নিহত হয়েছেন। তাদের স্থলাভিষিক্ত দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদেরও অনেকে প্রাণ হারিয়েছেন বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও জানান, ইরানের পক্ষ থেকে তাকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছিল এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন বলে উল্লেখ করেন।