সরাইলে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে রণক্ষেত্র গ্রাম! টর্চলাইটের আলোয় সংঘর্ষ, আহত ১৫
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর একটি জমিতে গরুর ঘাস কাটতে গেলে একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ সময় আলমগীরকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।