ট্রাম্প-পুতিন বৈঠকের মধ্যেই রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা
ট্রাম্প-পুতিন বৈঠকের মধ্যেই রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা

চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময়ও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাতের আগে রাতভর এসব হামলা হয়। যুদ্ধ বন্ধের কূটনৈতিক আলোচনার মধ্যেও ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ সেতু এবং ইউক্রেনের জ্বালানি ও বন্দর অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের আগে ও বৈঠক শুরুর মুহূর্তে ট্রাম্প অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন যে তাদের এই আলোচনা থেকে ‘অনেক চমৎকার বিষয়’ বেরিয়ে আসতে পারে, এবং পুতিনকে তিনি একজন “বন্ধু” হিসেবে অভিহিত করেছেন।  এপেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া এবং নেতাদের উদ্দেশে বক্তব্য রাখার পর দুই নেতার এই সাক্ষাৎ ও আলোচনাকে ঘিরে বৈশ্বিক কূটনীতিতে নতুন করে আগ্রহ ও তৎপরতা তৈরি হয়েছে।

আজ চীনে পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ট্রাম্প : সিএনএন
আজ চীনে পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ট্রাম্প : সিএনএন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করবেন। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানো, ইরানকে ঘিরে সংঘাত, বৈশ্বিক বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। বুধবার শেনজেনে বিশ্বের তিন বড় শক্তির মধ্যে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন
ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দক্ষিণ চীনের শেনজেন শহরে অবতরণ করেন পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী কাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের কার্যত চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।