দাম বাড়িয়েও মিলছে না এলপিজি, সংকটের নেপথ্যে কারা?
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) দাবি, দেশে এলপিজির আমদানি ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। আগের মাস আগস্টে আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। অর্থাৎ দুই মাসের আমদানিতে বড় কোনো পার্থক্য নেই বলে দাবি সংগঠনটির।