‘পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না’
সোমবার (৫ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেক্টোরাল প্রজেক্টের উদ্যোগে আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। ইসি তাহমিদা বলেন, নারী ভোটার বৃদ্ধি ও তাদের নির্বাচনে সম্পৃক্ত করতে হলে কর্মকর্তাদের গ্রামাঞ্চল ও দূরবর্তী উপকূলীয় অঞ্চল পর্যন্ত পৌঁছানো জরুরি।