নিষিদ্ধ ছাত্রলীগে পদ পেলেন জামায়াত নেতার ছেলে
সিরাজ উদ্দিন বলেন, জামায়াতের আদর্শ আর আওয়ামী লীগের আদর্শ কখনো এক নয়। আগে জানলে আমার ছেলেকে ত্যাজ্যপুত্র করতাম। তিনি আরও জানান, কমিটি ঘোষণার পর ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলে তাকে জানিয়েছে, সে পদত্যাগ করেছে। তবে পদত্যাগের বিষয়ে কোনো প্রমাণ তার কাছে নেই।