৯ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি ফোনকল
মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত এই কলগুলো আসে। গত সেপ্টেম্বরে আসা ৭৭৪টি কলের মধ্যে আইনি পরামর্শ সেবাগ্রহণের জন্য ১১১টি এবং মামলার তথ্য জানতে চেয়ে ১৮৪টি কল আসে। সবগুলো তথ্য সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেল।