নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ ১০ম লিডারশিপ সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় সামিটটি আয়োজিত হয়। এতে দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন। এ বছর সামিটটি দশম বর্ষে পদার্পণ করেছে। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল “বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার”। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, এলডিসি উত্তরণ এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের কারণে দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে প্রবৃদ্ধির প্রচলিত ধারণাগুলো নতুন করে ভাবা, প্রতিষ্ঠানকে ভবিষ্যতের উপযোগী করে সাজানো এবং দৃশ্যমান ফল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।