গুপ্তচরবৃত্তির অভিযোগে ক্যালিফোর্নিয়ায় এক নারী গ্রেপ্তার
এফবিআই জানায়, চীনে যাওয়ার পরিকল্পনা অনুযায়ী লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে ওয়ানইং ঝাংকে গ্রেপ্তার করা হয়। হিদার নামেও পরিচিত ৩৪ বছর বয়সী ঝাংয়ের বিরুদ্ধে নিবন্ধন না করে বিদেশী এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। তিনি ক্যালিফোর্নিয়ার আরভিনের বাসিন্দা।