মার্কিন নির্বাচনে কিছুই বদলায়নি, প্রতিরোধ চালিয়ে যাবে ইরান
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট উভয়ের নিয়ন্ত্রণ গেছে বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির কাছে। ২০২৪ সালের নির্বাচনের পর এই দুই কক্ষই ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে।
তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ পরিবর্তন হলেও ইরানি নেতাদের কাছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি একই। তারা বলছেন, দুই দলের মধ্যে তারা কোনো পার্থক্য দেখেন না। যুক্তরাষ্ট্র সবসময়ই যেমন ছিল এবং ক্ষমতায় যেই থাকুক, ঠিক এমনই থাকবে।
ইরানের নেতাদের মতে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং এখন পর্যন্ত দুই দেশের সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন আসেনি।
এমন অবস্থায় ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে তাদের অভিযান অব্যাহত রেখেছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তারা যে বিবৃতি দিয়েছে, সেখানে হরমুজে আরও দুটি জাহাজে আগুন লাগার তথ্য দিয়েছে। বিপ্লবী গার্ড বলেছে, অননুমোদিত পথ দিয়ে পাড়ি দেওয়ার সময় একটি সুপার ট্যাংকার মাইনের সঙ্গে ধাক্কা খায় এবং এতে আগুন লাগে। এরপর একটি টাগবোট ট্যাংকারটিকে উদ্ধার করতে গেলে সেটিতেও আগুন ধরে যায়।
এছাড়া বিপ্লবী গার্ড হরমুজে দুটি লুকাস ড্রোন ধ্বংস করার তথ্যও দিয়েছে। এসব কিছু নির্দেশ করছে বাস্তবে কোনো কিছুই পরিবর্তন হয়নি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো মধ্যবর্তী নির্বাচনের আগে জানিয়েছিল, নির্বাচনের পরপরই ইরানে নতুন করে হামলা চালানো হবে। যদিও এখন কোনো ধরনের হামলা এখনো হয়নি।
