মাটি খেয়ে থাকলেও এক ইঞ্চি জমি ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
প্রয়োজনে মাটি খেয়ে থাকবেন তবুও দেশের এক ইঞ্চি জমি ছাড় দেবেন না বলে জানিয়েছেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি। গত সপ্তাহে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর দেশটির পার্লামেন্টে এর অনুমোদন দেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) তিনি বলেন, “আমরা মাটি ধুলোবালি খেয়ে থাকব, তবুও এক ইঞ্চি জমি ছাড়ব না।”
দায়িত্ব পাওয়ার প্রথমে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স এবং সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন নিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন মেহেরদাদ আখলাঘি। তিনি বলেছেন, “আমি দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক ঘণ্টা ব্যয় করেছি বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স এবং সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন মিটিয়ে।”
তিনি আরও বলেন, “শত্রুরা যখন বারবার হুমকি দেয়, তখন আমরা শুধু মুখে মুখে তার পাল্টা জবাব দিই না। বরং সেই হুমকিকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক প্রস্তুতি আরও বাড়াই এবং প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করি। আর এই কাজে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।”
এদিকে ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হন। এরপর থেকে ভারপ্রাপ্ত মন্ত্রীর অধীনে চলছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ আট মাস পর মেহেরদাদকে দেশটির সরকার গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দিয়েছে।
সূত্র: আলজাজিরা
