নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্র নিখোঁজ, পরিবারের সন্ধান প্রার্থনা
আবদুল্লাহ মাইছুর নিখোঁজ মাদ্রাসাছাত্র
নারায়ণগঞ্জের গোদনাইলের একটি মাদ্রাসা থেকে আবদুল্লাহ মাইছুর (১৩ ) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৬ জুন, ২০২৬ তারিখ থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সাহায্য প্রার্থনা করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ আবদুল্লাহ মাইছুর গোদনাইলের ‘হযরত বেলাল হাবসী (রহ.) হাফেজিয়া মাদ্রাসা’র ছাত্র। গত ১৬ জুন মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে সে আর নিজ ঠিকানায় ফিরে আসেনি। বিভিন্ন আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।
আবদুল্লাহ মাইছুরের কোনো সন্ধান পেলে দয়া করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে:
মোবাইল: +8801739444430, 01632941670
