কুলাউড়ায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুলাউড়া সদর ইউনিয়ন শাখার সভাপতি সালাউদ্দিন আল সালোককে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালাউদ্দিন আল সালোক উপজেলার কুলাউড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং প্রতাবী এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না মুঠোফোনে জানান, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন আল সালোক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি। আগামীকাল আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে উচ্চ আদালতে পাঠানো হবে ।
