কসবায় ছাত্রদলের নবগঠিত কমিটির প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর বাজারে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় নবগঠিত কমিটিকে অবৈধ ও বিতর্কিত দাবি করে স্থানীয় ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল চলাকালে তাঁদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে দাবী তাদের।
আন্দোলনকারীদের অভিযোগ, নবগঠিত কমিটিতে পদ পাওয়া কয়েকজন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এ হামলায় জড়িত ছিলেন।
আন্দোলনকারীরা হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
