নগদের সাথে প্রাণ-আরএফএলর চুক্তি
ভোক্তা পন্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী প্রাণ ও আরএফএলের সাথে ডিজিটাল পেমেন্ট ও আধুনিক লেনদেন বিষয়ে একটি চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। এই চুক্তির ফলে ভোক্তা পণ্যের কেনাবেচার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের নতুন এক অধ্যায়ের শুরু হবে বলে মনে করছে প্রতিষ্ঠান দুটি।
নগদ ও প্রাণ-আরএফএল দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নগদের হেড কোয়ার্টারে। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক। অন্যদিকে প্রাণ ও আরএফএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী, সিপিএ।
এই চুক্তির ফলে ডিজিটাল অর্থনীতির গাতি ঘারাকে আরো বেগবান করবে বলে মনেকরেন দুই পক্ষ। নগদের বিজনেস সেলসের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহানসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই পার্টনারশিপের ফলে দুটি প্রতিষ্ঠান ভোক্তা পন্যের সাপ্লাই চেইনে ডিজিটাল অর্থনৈতিক সেবা নিশ্চিত করার দিকে এগিয়ে গেলো। এর ফলে বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যপক হারে বৃদ্ধি পাবে বলে দুপক্ষ আশা করছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ভবিষ্যৎ বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সেবার আকার ঠিক করে দেবে।
