এস রহমান প্রপার্টিজের নতুন অফিস উদ্বোধন ও ৩০ তলা এসআরপি টাওয়ারের শেয়ার বিক্রি শুরু
ছবি সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স বিজনেস টাওয়ারের ১২ তলায় এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একই সাথে বসুন্ধরার এল ব্লকে ৩০ তলাবিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘এসআরপি টাওয়ার’-এর শেয়ার বিক্রয় কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব ও বিশিষ্ট ইসলামি স্কলার শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়েখ উসামা খন্দকার এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতিনিধি এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ ফরহাদ আলী রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ।
স্বাগত বক্তব্যে এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস. এম. সাহিদুর রহমান জানান, সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ তৈরিতে শেয়ারভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। চলমান ৩টি কনডোমিনিয়াম ও ২টি বাণিজ্যিক প্রকল্পের পাশাপাশি এল ব্লকে ২২.৫৫ কাঠা জমির ওপর ১৩০ ফুট প্রশস্ত সড়কের পাশে ও ৫৬ বিঘা থিম পার্কের বিপরীতে নির্মিত হচ্ছে ৩০ তলার ‘এসআরপি টাওয়ার’। এর প্রতিটি ফ্লোরে ২ হাজার ৫০০ বর্গফুটের চারটি করে ইউনিট থাকবে। এছাড়াও তিনি ১ হাজার শয্যাবিশিষ্ট ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল’-এর পরিকল্পনা তুলে ধরেন।
এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান আরও জানান, দুই ধাপে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পে হাসপাতালের পাশাপাশি নার্সিং কলেজ, ডরমিটরি, স্টুডিও অ্যাপার্টমেন্ট, স্বল্প ব্যয়ের আবাসন এবং একটি বিশ্বমানের ওষুধ উৎপাদন কারখানা গড়ে তোলা হবে- যাতে সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করে বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমানো যায়।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দ ফরহাদ আলী রেজা। প্রধান অতিথি শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী এবং বিশেষ অতিথি শায়েখ উসামা খন্দকার প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া করেন এবং অসহায় রোগীদের চিকিৎসায় হাসপাতালের কল্যাণ তহবিলে সদকায়ে জারিয়া হিসেবে শেয়ার ক্রয়ের মাধ্যমে অনুদান প্রদানের জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
সবশেষে এস. এম. সাহিদুর রহমান ‘এসআরপি টাওয়ার’-এর শেয়ার বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
