এক যুগ পর নিজেদের ভবনের দখল পেল বেসিক ব্যাংক
এক যুগের বেশি সময় পর অবশেষে নির্মাণাধীন ভবন বেসিক জামান টাওয়ার বুঝে পেয়েছে বেসিক ব্যাংক। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ভবনটির দখল বুঝে নিতে অভিযান পরিচালনা করে মহানগর বাণিজ্যিক আদালত-২। পরে ভবনটি দখলমুক্ত করে ব্যাংকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, নির্মাণ কাজ দ্রুত শেষ করে দ্রুত প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করা হবে।
২০১৩ সালে সেপ্টেম্বরে ভবনটি কেনার জন্য ৮০ কোটি টাকার চুক্তি করে বেসিক ব্যাংক। এর মধ্যে পরিশোধ করা হয় ৭৬ কোটি টাকা। তবে চুক্তি অনুযায়ী ভবনের দখল বুঝে পায়নি ব্যাংক।
এ নিয়ে তৈরি হয় দীর্ঘ আইনি জটিলতা। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান ও আইনি কার্যক্রমও গড়ায় আদালত পর্যন্ত। সবশেষ আদালতের প্রতিনিধিদের অভিযানে দখলমুক্ত করা হয় ভবনটি।
