পর্ষদ সভার তারিখ জানিয়েছে দুই কোম্পানি
পর্ষদ সভার তারিখ জানিয়েছে দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে সাউথইস্ট ব্যাংক ও ফিনিক্স ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৯ মে বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ফিনিক্স ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৯ মে বিকাল ৫ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।
