নতুন পাঁচ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
ছবি : সংগৃহীত
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা পাঁচ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে উভয় পুঁজিবাজারে এই বন্ডটির লেনদেন শুরু হয় ।
নতুন বন্ডটির নাম হলো—‘05Y BGTB 16/04/2030’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড—‘TB5Y0430’ এবং স্ক্রিপ্ট কোড—‘88534’। সিএসইতে বন্ডটির লেনদেন কোড—‘TB5Y0430’ এবং ট্রেডিং আইডি—‘50300’ ।
‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসইর ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে এই বন্ডের মেয়াদ ২০২৭ সালের ৯ এপ্রিল শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৯০৩৯ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১ হাজারটি করে। এই বন্ড ১২.৩৯ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে ।
এই উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং সরকারি বন্ডের বাজারের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
দ্য নিউজ/ এমআরএন
