অনলাইনে এজিএম করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স
অনলাইনে এজিএম করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স। এরি মধ্যে পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। কোম্পানির এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৩০ এপ্রিল কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২১ মার্চ।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৮ টাকা। আর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.৪২ টাকায়।
