এস্কয়ার নিট কম্পোজিট সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। গত ২০ মার্চ অনুষ্ঠিত পর্ষদ সভায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেড। ওই প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে এস্কয়ার নিট কম্পোজিট। তবে এই বিনিয়োগ করা হবে ইম্প্রেস ক্যাপিটাল লিমিটেডে যে বিনিয়োগ ছিল তার থেকে। সেখানে প্রতিষ্ঠানটির ১০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এর মাধ্যমে আয় বাড়বে বলে মনে করে কোম্পানি কর্তৃপক্ষ।
