দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, ৯১ রানেই অলআউট
ছবি সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই গুটিয়ে গেছে টাইগারদের ইনিংস। ৩৩.৩ ওভার ব্যাট করেই সব উইকেট হারিয়েছে বাংলাদেশ।
বৃষ্টিতে এক সেশনের বেশি সময় খেলা বন্ধ থাকার পরও একদিন টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। শেষ পাঁচ উইকেট হারিয়েছে মাত্র ৬ রানের ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন টেস্ট ইনিংস। তবে প্রথম ইনিংস বিবেচনায় এটিই সর্বনিম্ন। একই সঙ্গে সুপারস্পোর্ট পার্কে কোনো টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন মাহফিজুল ইসলাম। মুমিনুল হক করেছেন ১৮ এবং তাওহীদ হৃদয় ১৯ রান। বাকিরা কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন খালেদ আহমেদ। মার্কো ইয়ানসেনের বলে বড় শট খেলতে গিয়ে সাইমন হার্মারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তিনি। ইবাদত হোসেন শূন্য রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন ৩টি করে উইকেট নিয়েছেন। অ্যানরিখ নরকিয়া পেয়েছেন ২ উইকেট। উইয়ান মুল্ডার ও সাইমন হার্মার নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩.৩ ওভারে ৯১ রান (মাহফিজুল ২৩, মুমিনুল ১৮, হৃদয় ১৯; রাবাদা ৩/২৩, ইয়ানসেন ৩/১৭, নরকিয়া ২/১০)।
