অস্ট্রেলিয়ার কাছে হেরে কঠিন বিপদে আর্জেন্টিনা
সংগৃহীত ছবি
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শুরুতেই হারের তেতো স্বাদ নিল ফেভারেইট আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে গেল দলটি। এতে গ্রুপ ‘সি’ থেকে পরের পর্বে ওঠার পথ কঠিন হয়ে গেলে আলবিসেলেস্তেদের।
প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুটা ভালোই করে ল্যাতিনরা। তবে ফুটবল গোলের খেলা। মাঠে যতোই মুনশিয়ানা দেখালেও একের পর এক গোলের সুযোগ নষ্ট করে তারা।
অন্যদিকে প্রথমে রক্ষণটা এলোমেলো ছিল অস্ট্রেলিয়ার। পরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে তারা। ম্যাচের শুরুতেই আকোল আকনের নেয়া একটি শট আর্জেন্টাইন ডিফেন্ডার আলভারো গুইচের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এরপর আকোল আকন নিজেই আরেকটি গোল করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা আর্জেন্টিনার বেনহামিন ভায়েহো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
এ হারের কারণে ভবিষ্যতটা কঠিন করে ফেলল ডিয়েগো প্লাসেন্তের দল। কারণ, শেষ ষোলোয় (রাউন্ড অব ৩২) জায়গা করে নিতে হলে বাকি দুই ম্যাচে পয়েন্ট অর্জনের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার সামনে এখন মোজাম্বিক ও ডেনমার্ক। পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এই দুই ম্যাচ থেকেই পয়েন্ট আদায় করতেই হবে। তবে চূড়ান্ত অবস্থান নির্ভর করবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর।
