এমবাপ্পের কল্যাণেই শেষ আটে পিএসজি
রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি সেরে ফেলার গুঞ্জণের পর কোন ম্যাচেই পিএসজিতে ৯০ মিনিট খেলানো হয়নি। লুইস এনেরিকে এমবাপ্পেকে এ ম্যাচে খেলাবেন কিনা তাও ছিল অনিশ্চিত! তবে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে এমবাপ্পে পুরো ৯০ মিনিটতো খেলেছেনই, করেছেন জোড়া গোল। ফ্রেঞ্চ অধিনায়কের এমন নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে গেছে ফ্রেঞ্চ ক্লাবটি।
প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকে এদিন সোসিয়েদাদের নাঠে যায় পিএসজি। প্রথম অর্ধের ১৫ মিনিটেই উসমান দেম্বেলের এসিস্টে গোল করে সেটা ৩-০ করেন এমবাপ্পে।
দ্বিতীয় অর্ধে ম্যাচের নিজের দ্বিতীয় গোল করে পিএসজি শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ অধিনায়ক। এরপর ৮৯ মিনিটে মিকেল মেরিনো গোল করলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি স্প্যানিশ ক্লাবটি।
এ জয়ে এক সিজন পর আবারো শেষ আটে জায়গা করে নিল পিএসজি। আগামি ১৫ মার্চ জানা যাবে শেষ আটে কাদের মুখোমুখি হচ্ছে লুইস এনেরিকের দল।
