চোটে পড়া এমি মার্তিনেজকে দেখতে গোপনে হাসপাতালে মেসি
মাঠ এবং বাইরে সতীর্থের বিপদে সবার আগে পাশে দাঁড়ানোর নজির আরও একবার স্থাপন করলেন লিওনেল মেসি। হাসপাতালে চিকিৎসাধীন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দেখতে গোপনে হাসপাতালে ছুটে গেছেন এই মহাতারকা। মার্সিসাইড মেডিকেল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুধু দেখতে যাওয়াই নয়, মার্তিনেজের সুচিকিৎসা নিশ্চিত করতে নিজের ব্যক্তিগত মেডিকেল টিমকেও কাজে লাগিয়েছেন মেসি। বিশ্বজয়ী এই গোলকিপারের দ্রুত সুস্থতা ও পুনর্বাসন প্রক্রিয়ায় যাতে কোনো ঘাটতি না থাকে, সেজন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
গত শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোয়ালের হাড়ে আঘাত পান এমি মার্তিনেজ। ম্যাচের ৬৭তম মিনিটে এভারটনের একটি ফ্রি-কিক ঠেকাতে গোল ছেড়ে এগিয়ে যান তিনি। বল বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষ হয়। দুজনই মাঠে চিকিৎসা নেন। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর মার্তিনেজকে স্ট্রেচারে করে তুলে নেওয়া হয় এবং পরবর্তী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পরে এক অফিশিয়াল বিবৃতিতে চেলসি নিশ্চিত করেছে, মার্তিনেজের ভেঙে যাওয়া চোয়ালে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সংঘর্ষের কারণে মার্তিনেজ চোট পান। পরবর্তী চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে তার চোয়ালে ফ্র্যাকচার ধরা পড়ে, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।
