‘ মাহমুদউল্লাহর উইকেট টার্নিং ছিল’
জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। শেষদিকে জাকির আলীর ইউকেট না পড়লে ম্যাচের চেহারা বদলে যেতে পারত। কিন্তু লঙ্কান কাপ্তান তার চেয়ে গুরুত্ব দিয়েছেন রিয়াদের ইউকেটকে।
ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান ব্যাটার সামারাবিক্রমা অবশ্য জাকেরের চেয়ে মাহমুদউল্লাহর আউটকেই এগিয়ে রেখেছেন। রিয়াদের সেই আউটকেই ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট হিসেবে অ্যাখা দিয়েছেন তিনি। লঙ্কান এই ব্যাটার এছাড়াও কৃতিত্ব দিয়েছেন দলের বোলাদের।
সামারাবিক্রমা বলেন, ‘ প্রথমত আমি যখন মাহমুদউল্লাহর ক্যাচ ছেড়ে দিলাম আমার মনে হয়েছিল ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। পরে মাহিশ (থিকশানা) মাহমুদউল্লাহর উইকেট নিয়ে নিল। সেটাই টার্নিং পয়েন্ট ছিল মনে হয়। আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে চাপের মধ্যে। মাহিশ থিকশানা দারুণ বোলিং করেছে। শেষ ওভারে দাসুন শানাকা দুর্দান্ত করেছে। এর ফলেই ম্যাচ ঘুরে গেছে (আমাদের দিকে)।’
দেড় বছর পর আবারো বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে শ্রীলঙ্কা সিরিজে জায়গা করে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আর সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই করেছেন অর্ধশতক। টপ-অর্ডারের কারো কাছ থেকে রান না পাওয়ার দিনে মাহমুদউল্লাহই ছিলেন বড় ভরসা। অভিজ্ঞ এই ব্যাটার সেই আস্থার প্রতিদানও দিয়েছেন পুরোপুরি।
জাকের-রিয়াদ বড় জুটি গড়ে তুলেন। যে কারণে তাদের আউট করতে কী পরিকল্পনা ছিল এমন প্রশ্নের জবাবে সামারাবিক্রমা বলেন, ‘তখন বোলিং ইউনিট হিসেবে আমরা বেসিক জিনিসগুলো ঠিকভাবে করার চেষ্টা করছিলাম। কারণ মাঠে অনেক শিশির ছিল। আমাদের বোলিং ইউনিট হিসেবে একদম ঠিকঠাক হতে হত। এটাই প্ল্যান ছিল।’
দ্য নিউজ/এম আর এন
