দীর্ঘ বিরতির পর মেসি-সুয়ারেজ জুটির ঝলক
মেসি, নেইমার, সুয়ারেজ জুটি ছিল একসময়ের জনপ্রিয়তার শীর্ষে। সময়ের পরিক্রমায় সেই ত্রয়ী ভেঙে গেলেও, ইন্টার মায়ামির কল্যাণে পুনরায় দেখা যাচ্ছে মেসি-সুয়ারেজ জুটিকে। দীর্ঘ বিরতির পর দর্শকরা এ জুটির ঝলক দেখতে পাচ্ছে।
মেসি গেল সিজনের মাঝামাঝিতে এসেই রাতারাতি পাল্টে দিয়েছেন বেকহামের দলকে। চলতি সিজনে মেসির সঙ্গে যোগ দিয়েছেন সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা, সের্জিও বুসকেটস এবং লুইস সুয়ারেজ।
দর্শকরা সুয়ারেজ-মেসি জুটিকে পুনরায় দেখার জন্য বেশ উদগ্রীব ছিল। তবে দর্শকদের সেই আগ্রহের গুড়ি বালি পড়ে। চলতি লিগে আগের দুই ম্যাচে এ জুটি ছিলো একেবারেই নিস্প্রভ। মেসি ০১ গোল পেলেও দুই ম্যাচেই সুয়ারেজ ছিলেন গোলহীন।
তবে লিগের তৃতীয় ম্যাচে মায়ামি ডার্বিতে দর্শকরা জনপ্রিয় জুটির ঝলক দেখতে পায়। নগর প্রতিদ্বন্দী অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। ম্যাচে মেসি-সুয়ারেজ দুজনেই করেছেন ০২টি করে গোল। অপর গোলটি অবশ্য করেছেন রবার্ট টেলর। সাথে সুয়ারেজ ২টি গোলে করেছেন সহায়তা।
আগের দুই ম্যাচে ফিটনেসের সমস্যায় ভুগা সুয়ারেজ অরল্যান্ডোর বিপক্ষে শুরু থেকেই দেখান ঝলক। ম্যাচের ৪ মিনিটেই এমএলএসে নিজের প্রথম গোলটি আদায় করে নেন এই উরুগুইয়ান তারকা। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। এরপর মাত্র ১১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর তার করা এসিস্টে রবার্ট টেলর ব্যবধান ৩-০ করে বিরতিতে যায় ইন্টার মায়ামি।
বিরতির পর শুরু হয় লিওনেল মেসি ঝলক। ৫৭ ও ৬২ মিনিটে গোল করে ব্যবধান ৫-০ করেন মায়ামি অধিনায়ক। মেসির দ্বিতীয় গোলটি ছিল সুয়ারেজের অ্যাসিস্টে। ম্যাচ শেষে সুয়ারেজকে নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন মেসি।
প্রসঙ্গত, এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে ইন্টার মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। অপরদিকে অরল্যান্ডো সিটি দুই ম্যাচে ০১ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার ১২ নম্বর পজিশনে।
