হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের খরা কাটাল নরওয়ে
আর্লিং হালান্ডের জোড়া গোলে ভর করে সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে। এই জয়ে দ্বিতীয় ম্যাচ শেষেই নকআউট নিশ্চিত হয়ে গেছে তাদের। নরওয়ে এর আগে সর্বশেষ নকআউটে খেলেছিল ১৯৯৮ বিশ্বকাপে।
ম্যাচের ৪৩ মিনিটে পেদেরসেনের গোলে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। তবে মাত্র পাঁচ মিনিট ১১ সেকেন্ডের ব্যবধানে ইসমাইলা সারের গোলে ব্যবধান কমিয়ে আনে সেনেগাল।
হালান্ড অবশ্য থামেননি। বের্গের ক্রস থেকে বাম পাশে বল পেয়ে আবার গোল করে তিনি। স্কোর হয় ৩-১। যোগ করা সময়ে আবারও গোল করেন ইসমাইলা সার, স্কোর ৩-২। তবে শেষ রক্ষা হয়নি সেনেগালের।
প্রথমার্ধে ৩৫ মিনিটে হালান্ডের জোরালো শট গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি রুখে দিলেও শেষ পর্যন্ত তাকে আটকানো যায়নি।
এই জয়ে গ্রুপ আই-তে আগের ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারানো নরওয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করে।
