কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লীগের এবারের আসরে চার বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বরিশালকে ১৫৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হাতে রেখে জয় পায় বরিশাল। তখনও বাকি ছিল ১ ওভার।
এর ফলে বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো বরিশাল ফরচুন। অন্যদিকে টানা ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক করা হলো না কুমিল্লার।
