চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য পিএসজির স্কোয়াড ঘোষণা
শনিবার (৩০ মে) বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপসেরা হওয়ার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে পিএসজি ও আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজির হেড কোচ লুইস এনরিকে।
দলের দুই প্রধান তারকা ওসমানে দেম্বেলে এবং আশরাফ হাকিমিকে ঘিরে সাজানো হয়েছে স্কোয়াড। আক্রমণভাগে দেম্বেলের সঙ্গে থাকবেন খভিচা কভারাৎসখেলিয়া, ব্র্যাডলি বারকোলা ও গনসালো রামোস।
মাঝমাঠে ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ ও ওয়ারেন জাইরে-এমেরির ওপর ভরসা রাখছেন এনরিকে। রক্ষণে হাকিমি ও মার্কিনহোসের সঙ্গে ইনজুরি কাটিয়ে ফিরেছেন লুকাস হার্নান্দেজ।
পিএসজির ২৪ সদস্যের ফাইনাল স্কোয়াড: গোলকিপার: শেভালিয়ার, সাফোনভ, মারিন। ডিফেন্ডার: আশরাফ হাকিমি, বেরালদো, মার্কিনহোস, জাবারনি, লুকাস হার্নান্দেজ, পাচো, নুনো মেন্দেস। মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, লি কাং-ইন, মায়ুলু, দ্রো ফার্নান্দেজ, জাইরে-এমেরি, জোয়াও নেভেস। ফরোয়ার্ড: খভিচা কভারাৎসখেলিয়া, এনজান্টু, গনসালো রামোস, ওসমানে ডেম্বেলে, দেসিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা, ইব্রাহিম এমবায়ে।
