আ’লীগের দুই দপ্তরের ক্রিকেট লড়াই
প্রীতি ক্রিকেট ম্যাচে আওয়ামী লীগের দপ্তর টিমকে হারিয়েছে ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর টিম। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ- টিটিসি মাঠে শুরু হয় আওয়ামী লীগের দুই দপ্তরের প্রীতি ক্রিকেট ম্যাচ। ‘সুস্থ দেহ প্রশান্ত মন, খেলায় করব দেশ গঠন’ স্লোগানে এই ম্যাচে এতে অংশ নিয়েছে আওয়ামী লীগের দপ্তর টিম (ধানমন্ডি ৩/এ একাদশ) ও ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর টিম।
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা মীর সাব্বির।

আওয়ামী লীগের দপ্তর টিমের অধিনায়ক উপদপ্তর সম্পাদক সায়েম খান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর টিমের অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক এমপি ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম।
