মৌসুমে বড় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল বার্সেলোনা
ছবি : সংগৃহীত
মৌসুম জুড়ে বড় ম্যাচগুলোতে হাতছাড়া হচ্ছিল বার্সেলোনার জয়। পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি—প্রতিপক্ষ যেমনই হোক না কেন, গুরুত্বপূর্ণ লড়াইগুলোতে বারবার ব্যর্থ হচ্ছিল কাতালানরা। তবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এসে বদলে গেল সেই চিত্র। জমজমাট লড়াই শেষে হানসি ফ্লিকের দল ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল।
মৌসুমের শুরুতে দুরবস্থায় থাকা আতলেতিকো সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্মে ফিরেছিল। শেষ পাঁচ ম্যাচ জিতে তারা এসেছে ন্যু ক্যাম্পে। অন্যদিকে বার্সাও শেষ চার লিগ ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাস নিয়েই নামল মাঠে। শুরু থেকেই দুই দলের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল, এবং ম্যাচও ঠিক তেমনই হয়েছে।
প্রথমার্ধের শুরুর দিকে ধারার বিপরীতে গোল হজম করে বার্সা। নাহুয়েল মলিনার লং বল দারুণভাবে নিয়ন্ত্রণ করে স্কোর করেন অ্যালেক্স বায়েনা। তবে স্বাগতিকরা খুব দ্রুতই সমতায় ফেরে। পেদ্রির অসাধারণ পাস ধরে রাফিনিয়া ওবলাককে দক্ষতার সঙ্গে পাশ কাটিয়ে গোল করেন।
এ অর্ধেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সা। দানি অলমো আদায় করা পেনাল্টি থেকে লেভানডভস্কি গোল করতে ব্যর্থ হন, শট উড়িয়ে দেন ক্রসবারের অনেক ওপরে। একটু পরেই ইয়ামালের ক্রস থেকে তার আরেকটি শট ঠেকিয়ে দেন ওবলাক। ফলে ১-১ অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ৬৫ মিনিটে লেভানডভস্কির ব্যাকহিলে বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে পড়েন দানি অলমো এবং গোলরক্ষককে পাশ কাটিয়ে বল জড়িয়ে দেন জালে—বার্সা এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত সহজ ছিল না। এক গোলের লিড ধরে রাখতে ফ্লিক তাঁর ডিফেন্স লাইন একটু নিচে নামান। ৮৪ মিনিটে পেনাল্টির দাবি করেও সাড়া পায়নি আতলেতিকো। শেষদিকে একের পর এক আক্রমণ সামলে যেতে হয় বার্সাকে।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের শেষ মুহূর্তে পাল্টা হামলায় অ্যালেক্স বালদের বাড়ানো বল ধরে ফেররান তোরেস গোল করে নিশ্চিত করেন দলটির জয়।
এই জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আরও দৃঢ়ভাবে বসেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা
