বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, তফসিল প্রকাশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন দুই দিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার বিসিবি এই তফসিল প্রকাশ করেছে।
আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে চলতি মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। আজ প্রকাশিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।
নির্বাচনের মূল সময়সূচি একনজরে:
- ২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – ভোটার তালিকায় আপত্তি জমা
- ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তি শুনানি
- ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টা ৩০ পর্যন্ত – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ২৬ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
- ২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমা
- ২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
- ৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
- ১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার এবং চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা
- ৬ অক্টোবর – পোস্টাল ও ই-ব্যালট বিতরণ, নির্বাচন ও ফলাফল
বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ৭৬ জন ঢাকার ক্লাব থেকে আসেন। এছাড়া বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন ক্লাব ক্রিকেট থেকে এবং বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে ১০ জন নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকরা ভোটের মাধ্যমে বিসিবির সভাপতি নির্বাচন করবেন।
এবার নির্বাচনে পরিচালক পদে নতুন প্রার্থীরাও আছেন। প্রার্থী তালিকায় নাম রয়েছে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। তারা উভয়েই বিসিবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন। এছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদও এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারেন।
