টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছেন তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই প্রথম ম্যাচ বাংলাদেশের হয়ে ১৫টি ওয়ানডে খেলা এই ব্যাটারের।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
জয়লর্ড গাম্বি, ক্রেইগ অরভিন ব্রায়ান বেনেট, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদানে, লুক জঙ্গিয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এনগারাভা।
