টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে জিম্বাবুয়ে দল
জুনে মঞ্চস্থ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মোড়কে প্রস্তুতি সারবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে সিকান্দার রাজারা।
রোববার (২৮ এপ্রিল) ঢাকায় পৌঁছে সেখান থেকে সরাসরি চট্টগ্রামে উড়ে যায় জিম্বাবুয়ে ক্রিকেট জাতীয় দল। চট্টগ্রামে ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৭ মে বন্দর নগরীতে আরো দুটি ম্যাচ হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ
জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এনডিলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।
