সাকিব-মোস্তাফিজকে ছাড়াই দল ঘোষণা
জিম্বাবুয়ে সিরিজ
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
আগেই জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথমে ডিপিএল খেলবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে পাবে না বাংলাদেশ। আর ১ মে আইপিএল থেকে দেশে ফেরার কথা মোস্তাফিজুর রহমানের। কাটার মাস্টারের সিরিজের সবকটি ম্যাচ খেলার কথা থাকলেও তা হচ্ছে না। ভারত থেকে দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারেন মোস্তাফিজ।
বাংলাদেশের ১৫ সদস্যের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
