বাংলাদেশ-ভারত ম্যাচে আগুন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। টসে জিতে আগে ব্যাটিংয়ে ভারত। সফরকারীদের ইনিংসের সময় আগুন লেগে যায়।
১৮তম ওভারের ঘটনা। রাবেয়ার বলে আউট হয়ে সাজঘরে ফিরছিলেন ভারতের সাজানা। এসময়ই দেখা যায় সিলেট স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিটের ফলেই আগুন লেগেছে। এর ফলে খেলার কোনো ব্যাঘাত ঘটেনি।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৫ রান তুলেছে ভারত। জয় পেতে টাইগ্রেসদের প্রয়োজন ১৪৬ রান।
