ডার্বি জিতলেই চ্যাম্পিয়ন ইন্টার মিলান
ইতালিয়ান সিরি আ
ইতালিয়ান সিরি আ’র ম্যাচে মুখোমুখি এসি মিলান ও ইন্টার মিলান। সান সিরোয় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। আজ মিলান ডার্বি জিতলেই ২০২৩-২৪ ইতালিয়ান সিরি আ’র চ্যাম্পিয়ন হবে ইন্টার।
৩২ ম্যাচে ২৬ জয় ও ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের শীর্ষে ইন্টার মিলান। সমান সংখ্যক ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। ১৪ পয়েন্টে এগিয়ে ইন্টার। আজ নিজেদের ৩৩তম ম্যাচে মুখোমুখি হচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান। এই ম্যাচে জিতলে ইন্টার মিলানের পয়েন্ট হবে ৮৬। ম্যাচটি জিতলে মৌসুমের বাকি ৫ ম্যাচের সবকটি হারলেও কোনো ক্ষতি নেই নেরাজ্জুরিদের। তবে মিলান ডার্বি ড্র করলে অপেক্ষা বাড়বে ইন্টার মিলানের। এদিকে ডার্বি হারলে পরের ৫ ম্যাচে ১৫ পয়েন্ট পেলেও চ্যাম্পিয়ন হতে পারবে না এসি মিলান। বাকি ম্যাচগুলোতে শতভাগ জয় পেলে রোজেনেরিদের পয়েন্ট হবে ৮৪।
ইন্টার মিলান জিতলে ইতালিয়ান সিরি আ’র ইতিহাসে প্রথমবারের মতো মৌসুমের শেষ ডার্বিতে শেষ হবে শিরোপার লড়াই।
