বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর, রানারআপ নাজমুল ও রাকিব
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো বিএসপিএ স্পোর্টস এওয়ার্ড। এবারের আয়েজনে ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ, ক্রিকেটার ও ফুটবলার সহ ১৬ টি ক্যাটগরিতে মোট ১৮ জন ক্রীড়াবিদকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন অ্যাথলেট ইমরানুর রহমান। আবার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ফারজানা হক পিংকি। এছাড়া বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রাকিব হোসেন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার নিয়েছেন জাতীয় ফুটবলার শেখ মোরসালিন।
দেশের ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) হাত ধরেই। ১৯৬৪ সালে প্রথম এ পুরস্কার দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদার আসর ‘কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩’ অনুষ্ঠান। এবারের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন
এক নজরে বিএসপিএ বর্ষসেরা স্পোর্টস এওয়ার্ড ২০২৩ বিজয়ীদের নাম:
বর্ষসেরা ক্রীড়াবিদ: ইমরানুর রহমান
বর্ষসেরা কোচ: আলফাজ আহমেদ
বর্ষসেরা পুরুষ ক্রিকেটার: নাজমুল হোসেন শান্ত
সেরা নারী ক্রিকেটার: ফারজানা হক পিংকি
সেরা উদীয়মান খেলোয়াড় ২০২৩: শেখ মোরসালিন
সেরা বক্সার ২০২৩: সেলিম হোসেন
সেরা এথলেট (ট্র্যাক এন্ড ফিল্ড): ইমরানুর রহমান
বর্ষসেরা শ্যুটার: কামরুণ নাহার কলি
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: রামহিম লিয়ন বম
বর্ষসেরা দল: অনুর্দ্ধ-১৯ পুরুষ ক্রিকেট দল
সেরা সংগঠক: হাবিবুর রহমান (কাবাডি)
