মেসি ম্যাজিকে বড় জয় মায়ামির
আবারো অনন্য প্রদর্শনী দেখালেন লিওনেল মেসি। আলো ছড়ানো পারফরম্যান্সে করলেন জোড়া গোল। আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের ম্যাজিকে বড় জয় পায় ইন্টার মায়ামি। আজ ভোরে চেইজ স্টেডিয়ামে মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে নাশভিলেকে ৩-১ গোলে হারায় ‘হেরন’রা।
ঘরের মাঠে ম্যাচের ২য় মিনিটেই পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। নাশভিলের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন মায়ামির ফ্রাঙ্কো নেগ্রি। নাশভিলের ডানিয়েল লোভিৎসের কর্নার এই আর্জেন্টাইন ডিফেন্ডারের পায়ে লেগে ঢুকে যায় মায়ামির জালে। এ নিয়ে টানা ১১ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে ব্যর্থ হয়েছে জেরার্ডো টাটা মার্টিনোর দল।
ম্যাচে ফিরতে সময় নেয়নি স্বাগতিকরাও। ১১ মিনিটে লিওনেল মেসির গোলে সমতা টানে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন সুপারস্টারের গোলে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৩৯ মিনিটে আরেক সাবেক বার্সেলোনা তারকা সার্জিও বুসকেটস। আর ৮১ মিনিটে সফল স্পটকিকে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন মেসি।
১০ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে মেজর লীগ সকারের (এমএলএস) ইস্টার্ন টেবিলের শীর্ষে ইন্টার মায়ামি। ৭ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে নাশভিলে।
