টি-টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদউল্লাহ; নেই সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির
বিপিএল শেষ হলেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাই নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে সিরিজগুলোর জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যদিও ঘোষিত দু’টি দলের একটিতেও নেই সাকিব আল হাসান। তবে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। ফিরেছেন তাইজুল ইসলামও । টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম শেখ। মূলত বিপিএলে ব্যাট হাতে সর্বোচ্চ রান স্কোরার এই বাঁহাতি ওপেনার। যে কারণে বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হয়েছে তাঁকে। এছাড়াও ফেরানো হয়েছে মাহমুদউল্লাহকে। সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলেন এই ক্রিকেটার। এক বিশ্বকাপের আগে দল থেকে বাদ রিয়াদ, দলে ঢুকলেন আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল তিনটি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে।
টি-টোয়েন্টি দল:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল (প্রথম দুই ম্যাচ):
নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।
