এক ম্যাচে ৫ গোল করে আলোচনায় মেসির ছেলে
ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের ছেলেরাও কি বাবার পথেই হাঁটবে? বলা যায়, বাবার যোগ্য উত্তরসূরী হওয়ার পথেই রয়েছে আর্জেন্টিনা অধিনায়কের তিন ছেলে। মেসির মতো ইন্টার মায়ামির জার্সিতে নৈপুণ্য ছড়াচ্ছে তারা। এর মধ্যে মায়ামির একাডেমির এক ম্যাচে ৫ গোল করে আলোচনায় মেসির মেজো ছেলে মাতেও।
গত জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। বাবার ক্লাবের একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলে যোগ দিয়েছে আর্জেন্টিনা অধিনায়কের তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো। হেরনদের বয়সভিত্তিক দলের সে রকমই এক ম্যাচে মাতেও নজর কাড়ে। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে খেলা সেই ম্যাচে মাতেও একাই কওে ৫ গোল। মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকের মতো ফ্রি-কিক থেকেও একটি গোল করেছে মাতেও। পেয়েছে দূরপাল্লার শটের গোল। ভিডিও দেখে মনে হতে পাওে মেসির শৈশবের কোনো খেলার ক্লিপ। একটি গোলের পর বাবার বিখ্যাত উদযাপনও করেছে মাতেও। গোল কওে সে অনেকটা দৌড়ে গিয়ে গ্যালারির দিকে ছুড়ে দিয়েছে উড়ন্ত চুমু। মেসির সঙ্গে মাতেও’র অমিল এক জায়গাতে। মেসি বাঁ পায়ের খেলোয়াড়, আর মাতেও ডান পায়ের। ম্যাচ ৫টি গোলই ডান পায়ে করেছে সে।
এর আগে ফুটবল নৈপুণ্য দেখিয়ে হন খবরের শিরোনাম হন মেসির বড় ছেলে থিয়াগো। ১১ বছর বয়সী থিয়াগো এ মাসের শুরুতে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে দুর্দান্ত এক গোল করে মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে শিরোপা জিতিয়েছে।
