পার্পল ক্যাপ ফেরানোর মিশনে মোস্তাফিজ, ব্যাটিংয়ে চেন্নাই
আইপিএল
আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর স্বীকৃতি স্বরূপ পার্পল ক্যাপ অর্জন করেছিলেন মোস্তাফিজুর রহমান। শীর্ষস্থান হারিয়ে বেগুনি টুপিও খোয়ান চেন্নাই সুপার কিংসের এই বাংলাদেশি পেসার আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টুপি ফেরানের মিশনে নামছেন কাটার মাস্টার। আর টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে চেন্নাই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি।
আইপিএলে বর্তমানে পার্পল ক্যাপের মালিক রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার। চেন্নাই ম্যাচের আগে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে দুইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের জাসপ্রীত বুমরাহ। তিনে থাকা মোস্তাফিজ ৯ উইকেট নিয়েছেন ৪ ম্যাচেই। মুম্বাই-চেন্নাই ম্যাচে মোস্তাফিজ ও বুমরাহ উভয়েরই পার্পল ক্যাপ অর্জনের সুযোগ থাকছে।
