বার্সার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রিয়াল
স্প্যানিশ লা লিগা
একই রাতে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার ম্যাচগুলোতে জয়ও পায় শিরোপার লড়াইয়ে শীর্ষে থাকা দল দুটি, তাও আবার একই ব্যবধানে। মায়োর্কার মাঠে ১-০ গোলের জয় পায় রিয়াল। কাদিজকে তাদেরই মাঠে ১-০ গোলে হারায় বার্সা।
শনিবার মায়োর্কা সন ময়েক্স স্টেডিয়ামে ম্যাচের ৪৮তম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। জয়সূচক একমাত্র গোলটি করেন ফরাসি মিডফিল্ডার অরলিয়েন চুয়ামেনি।
রাতের অন্য ম্যাচে নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে বার্সেলোনার জয়ের নায়ক জোয়াও ফেলিক্স। কাদিজের মাঠে ম্যাচের ৩৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন পর্তুগিজ উইঙ্গার।
৩১ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট দুইয়ে থাকা বার্সেলোনার। শিরোপার লড়াইয়ে ব্লাউগ্রানাদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রিয়াল। শীর্ষস্থানীয় দুই দুলেরই মৌসুমের বাকি ৭টি করে ম্যাচ।
